দাউদকান্দির ঢাকারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী সাইফুল প্রধানের মতবিনিময় সভা
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার রাত ০৯:৫৯, ২৭ নভেম্বর, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১নং সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম প্রধানের উদ্যোগে নিজ গ্রাম ঢাকারগাঁওয়ের সর্বস্তরের মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকারগাঁও গ্রামের সর্দারবাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান বক্তব্য রাখেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন। তাঁরা এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নিজ গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে এই মতবিনিময় সভার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাইফুল ইসলাম প্রধানের নির্বাচনী তৎপরতার বিষয়টি সামনে এসেছে।



