দাউদকান্দিতে পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন জামায়াত মনোনীত মেয়র প্রার্থী রেজাউল সরকার
স্টাফ রিপোর্টার
বুধবার রাত ১০:৫৫, ১৮ নভেম্বর, ২০২৬
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাউদকান্দি পৌরসভার মেয়র প্রার্থী দাউদকান্দি পৌর যুব ক্রীড়া বিভাগ সভাপতি ও কর্ম পরিষদ সদস্য সমাজসেবক রেজাউল হক সরকারের উদ্যোগে দাউদকান্দি পৌর সদরে দোনারচর গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ শাজাহান তালুকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ৬ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ জুয়েল মিয়া, ৭ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন , সাবেক শ্রমিক নেতা শুকুর আলী,ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন, দোনারচর গ্রামের ব্যবসায়ী মোঃ মনির হোসেন সরকার, সমাজসেবক মুর্শিদ প্রধান, ব্যবসায়ী মোঃ রফিক মিয়া, ব্যবসায়ী মোঃ কামরুল হাসান লিটনসহ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থী রেজাউল হক সরকার বলেন, সচেতন পৌরবাসীর ভোটে নির্বাচিত হলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলবো, পৌরবাসীর সুযোগ সুবিধার জন্য সবাইকে নিয়ে কাজ করব এবং লাইটিংয়ের ব্যবস্থাসহ পৌরবাসীর একজন সেবক হিসেবে কাজ করে যাবো। আমি পৌরবাসীর কাছে দোয়া চাই সহযোগিতা চাই এবং পাশে দেখতে চাই।



