ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ডিকে হাসপাতালের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার রাত ১১:১৩, ২৬ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডিকে হাসপাতালকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৬ অক্টোবর) দাউদকান্দি ডিকে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ অক্টোবর গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের কামরুজ্জামান নামের একজন শিক্ষক ডিকে হাসপাতালে সেবা নিতে আসেন। এ সময় চিকিৎসকের ফি নিয়ে ওই শিক্ষকের সঙ্গে হাসপাতালের রিসিপশনে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সমাধান করা হয় এবং শিক্ষকের সন্তুষ্টি অনুযায়ী সেবা দেওয়া হয়। পরে ঐ শিক্ষক সন্তুষ্টচিত্তে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান।

মোহাম্মদ নুরুজ্জামান অভিযোগ করেন, মীমাংসিত ওই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হাসপাতাল ও একজন নারী রিসিপশনিস্ট ও হাসাপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানে সেবা প্রদানকালে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি হতে পারে। তবে এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে কাউকে হেয়প্রতিপন্ন করা অনাকাঙ্ক্ষিত। ডিকে হাসপাতালের বিরুদ্ধে চালানো মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

সংবাদ সম্মেলনে হাসপাতালের কার্যক্রম তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে দাউদকান্দি, মেঘনা, তিতাস ও মতলব উপজেলার মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ডিকে হাসপাতাল যাত্রা শুরু করে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন বিভাগের অস্ত্রোপচার সেবা প্রদানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ঢাকার বিকল্প হিসেবে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়াই হাসপাতালটির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতাল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো ধরনের অপপ্রচার কাম্য নয়।

লিখিত বক্তব্যে মোহাম্মদ নুরুজ্জামান আরও বলেন, সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট শিক্ষক নিজেও উপস্থিত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভিডিও প্রচারের কারণে তিনি বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করছে।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও রোগীদের আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ডিকে হাসাপাতালের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, মোহাম্মদ স্বপন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT