ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ডিগবার টুর্নামেন্ট, শ্রমিক কল্যাণ ফেডারেশন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার সন্ধ্যা ০৬:০৮, ১৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আয়রা ফ্যাশন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একাদশ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় দাউদকান্দি পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা জয় পেতে লড়াই করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে শ্রমিক কল্যাণ ফেডারেশন একাদশ।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ। তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাউদকান্দি পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রেজাউল হক সরকার, দাউদকান্দি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জামালউদ্দিন মোল্লা, পৌর বিএনপি নেতা বোরহানউদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার, পৌর কৃষক দল নেতা আব্দুল আলীম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহীন আলম দিপু, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, ব্যবসায়ী রানা সরকার, বিশিষ্ট ব্যবসায়ী

হান্নান সরকার, মো. সাদ্দাম হোসেন, আলিম সরকার এবং মাওলানা নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

টুর্নামেন্টের আয়োজক ছিলেন সাংবাদিক তৌফিক রুবেল। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিটু সরকার, ফাইনাল খেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একাদশের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন দাউদকান্দি পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ফজলে হক। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন দাউদকান্দি বাজার শাখার সভাপতি মো. সোহেল মিয়াজী। দলের অধিনায়ক ছিলেন দাউদকান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রিপন আহমেদ।

 

অন্যদিকে, আয়রা ফ্যাশন একাদশের টিম মালিক ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ উজ্জল।

 

ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাইনুদ্দিন চিশতি এবং ধারাভাষ্য দেন মোহাম্মদ কবির হোসেন।

 

খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT