বরকোটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, সভাপতিকে ফুল দিয়ে বরণ
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১২, ২৩ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বরকোটা স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি এম এ লতিফ ভূঁইয়া প্রথমবারের মতো কলেজে যোগদান করে কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে ১১ টায় তিনি বিদ্যালয়ে পৌছালো এসময় এক আনন্দঘন পরিবেশের অবতারণা হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা ও এডহক কমিটির সদস্যদের নিয়ে একটি সভা করেন। এতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সভাপতি এডহক কমিটির প্রথম সভার কার্যবিবরণী (রেজুলেশন) স্বাক্ষর করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের অভিভাবকশূন্য অবস্থার অবসান হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
এম এ লতিফ ভূঁইয়ার নেতৃত্বে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন, সুশাসন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বিশেষ করে দাউদকান্দি উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



