ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাত দলের ৭ সদস্যসহ ১০ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার সন্ধ্যা ০৭:২৬, ৪ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনসহ বিভিন্ন মামলার আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাত দলের কাছ থেকে চাপাতি, রামদা, ছুরি ও সুইস গিয়ারসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সামছুল আলমের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, এসআই মিনহাজুল ইসলাম, এসআই (নি.) রেজোয়ানুল ইসলাম ও এসআই (নি.) অধীর চৌধুরীর নেতৃত্বে পুলিশের একাধিক দল অংশ নেয়।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোট রামদা, একটি ছুরি এবং দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে নিয়মিত একটি মামলার আসামি রাসেল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ধর্ষণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

 

মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) এহসান হাসান জানায়, এসআই রেজওয়ানুল ইসলাম অভিযান পরিচালনা করে ধর্ষণ ও মানব পাচার মামলার এজাহারনামীয় আসমী মজিবুর রহমানের ছেলল তিতাস উপজেলার জগতপুর গ্রানের আসামী মোহাম্মদ রুহুল আমিন (৪২)কে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেন।

 

এসআই(নি.)/অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ দাউদকান্দি মডেল থানা এলাকায় মোবাইল-১১ দায়িত্বপালনকালে দাউদকান্দি থানাধীন বারপাড়া ইউনিয়নের সাতপাড়া সাকিনস্থ সাতপাড়া মোড়ের জনৈক আবু তাহের এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে সাতপাড়া গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার ছেলে মো. রমজান সিকদার(৪৮)কে ৬১ (একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-৬.১ গ্রাম ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

 

 

এদিকে শুক্রবার বিকেলে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মো. রমজান সিকদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক এসব অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ( ওসি) মো. সামছুল আলম বলেন, ” ধৃত আসামীদেরকে আজ শনিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT