ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিকাশে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার সকাল ০৮:৪২, ২১ জুন, ২০২৬

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাই স্কুল আল-আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিকাশে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মসজিদের সার্বিক উন্নয়ন ও নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম সরকার এবং দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক, মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা শেষে মসজিদের নির্মাণকাজের সফলতা ও এলাকার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT