ঢাকা (রাত ১:৩২) শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে গর্ভবতী নারী ও তার স্বামীর ওপর হামলার অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার রাত ১০:৫০, ১৮ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া গ্রামে জমি ও বসতভিটা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গর্ভবতী নারীকে মারধর, শ্লীলতাহানি, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কানাচোয়া গ্রামের বাসিন্দা সানজিদা রহমান হ্যাপি (২৩) অভিযোগ করেন, তিনি বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী এনামুল হকের দেওয়া জমিতে রান্নাঘর নির্মাণের কাজ শুরু করলে একই এলাকার রুহুল আমীন, হারুন শিকারী ও তাফাজ্জল হোসেনসহ কয়েকজন এতে বাধা দেন। দীর্ঘদিন ধরে তাকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (১৮ জুন) দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার ওপর আরও হামলা চালানো হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

 

এছাড়া, বাধা দিতে গেলে তার স্বামী উদ্যোক্তা এনামুল হককেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং রান্নাঘর নির্মাণের জন্য রাখা টিন, কাঠ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীদের সহায়তায় পরে তাকে চিকিৎসার জন্য গৌরীপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এম আব্দুল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,” অভিযোগ অভিযোগ গ্রহণ করা হয়েছে। এমন ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT