ঢাকা (রাত ৮:২৩) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার বিকেল ০৫:৫০, ১০ জুন, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দাউদকান্দি পৌর বিএনপি।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস এবং দীর্ঘদিনের দুঃশাসনের কারণে আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়েছে। তাই নিষিদ্ধ সংগঠনের নামে কিংবা অন্য কোনো ব্যানারে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “দাউদকান্দিতে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।”

সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার,

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হীরন, বাবুল মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদলের সদস্য সচিব শরীফ চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব জালালউদ্দিন মোল্লা,

পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া,পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব মুধু সরকার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT