ঢাকা (রাত ১:৩১) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার সকাল ১০:২৩, ৯ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে।

 

সোমবার (৮ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলীতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

ছবি ও ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে দলীয় ব্যানার ও সাবেক এমপিদের ছবি কার্ড নিয়ে হাঁটছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা।

 

ব্যানারের সামনে আওয়ামী লীগের এক কর্মী শেখ হাসিনা ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর ছবি নিয়ে হাঁটছেন আর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দুই নেতাকে।

 

মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

এছাড়া শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT