ঢাকা (রাত ১:৩৮) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : এলাকায় শোকের ছায়া

পানিতে ডুবে মৃত্যু

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার সন্ধ্যা ০৬:১৭, ৬ জুন, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম গড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে বোকাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করতো।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন এলাকার ছেলেদের সাথে ফুটবল খেলা শেষ করে পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুর থেকে সবাই উঠলেও ইব্রাহিম উঠেনি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ইব্রাহিমকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে দেখে তার মরদেহ উল্টো করে পুকুরের পানিতে ভাসছে। এ সময় পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন। শিশুটিকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোফাক্কারুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT