ঢাকা (রাত ১:৩৮) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ক্যান্সার আক্রান্ত পাপ্পুর পাশে দাঁড়ালেন মানবিক এসিল্যান্ড রেদওয়ান ইসলাম

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার দুপুর ০২:৩৫, ৩ জুন, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ইলিয়টগঞ্জের বাসিন্দা, সংগঠক, ভয়েস আর্টিস্ট ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক এস এম মিজানুর রহমান পাপ্পু। এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

বুধবার (৩ জুন) সকালে তিনি পাপ্পুর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি পাপ্পু ও তার পরিবারের সদস্যদের সাহস জোগান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, “মানুষের বিপদের সময় মানুষই সবচেয়ে বড় আশ্রয়। পাপ্পু দীর্ঘদিন সমাজ ও সংস্কৃতির অঙ্গনে কাজ করেছেন। আজ তিনি কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন। আমি সমাজের সকল সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানাই, আমরা সবাই তার পাশে দাঁড়াই। সম্মিলিত সহযোগিতা ও সবার দোয়ায় তিনি যেন সুস্থ হয়ে আবার মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”

 

উপস্থিত স্থানীয়রা বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ শুধু সহায়তাই নয়, বরং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় দাউদকান্দি উপজেলা ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শরীফ প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মিজানুর রহমান পাপ্পু। তার চিকিৎসার ব্যয়ভার বহনে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT