ঢাকা (রাত ১:২৯) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

তীব্র গরমে পথচারী ও দিনমজুরদের মাঝে পানি-স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার দুপুর ০১:৪৪, ২ জুন, ২০২৬

তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন মানবিক উদ্যোগ নিয়ে অসহায় পথচারী ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন দাউদকান্দির একদল তরুণ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে দাউদকান্দি পৌর বাজার এলাকায় পথচারী, শ্রমজীবী ও দিনমজুর মানুষের মাঝে খাবার স্যালাইন ও মিনারেল ওয়াটার বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে কর্মব্যস্ত মানুষের মাঝে এ উদ্যোগ স্বস্তি এনে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি বাজার কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও তরুণ রাজনীতিবিদ ফয়সাল সরকার, সমাজসেবক সাইফুল ইসলাম এবং দাউদকান্দি বাজার কমিটির সদস্য মোহাম্মদ করিম।

আয়োজকরা জানান, চলমান তাপপ্রবাহে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই তাদের এ ক্ষুদ্র উদ্যোগ। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের জন্য এমন মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT