ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে প্রবাসির পরিবারকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock রবিবার সন্ধ্যা ০৭:২৫, ১৭ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ সতানন্দী এলাকায় চলমান ড্রেন নির্মাণকাজ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাচ্চু মিয়া প্রধান ও তার ছেলে আফ্রিকা প্রবাসী মমিন মিয়া।

রোববার ( ১৭ মে) বিকেলে দক্ষিণ সতানন্দী এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে আফ্রিকা প্রবাসি মমিন মিয়া এক লিখিত বক্তব্যে বলেন, তারা দুই ভাই প্রবাসে থাকে। মা বাবা বয়োবৃদ্ধ তাই আমরা ড্রেনের জন্য যে- জায়গা ছাড়তে হলে আমাদের সময় দিতে হবে। আমাদের থাকার জায়গা নেই,সামনে ঈদ। তবে এ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ড্রেনের জন্য জায়গার বিষয়টি পুঁজি করে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি স্বার্থান্বেষী মহল

অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

 

মোমিন মিয়া আরও বলেন, “আমরা কখনোই ড্রেন নির্মাণকাজের বিরোধিতা করিনি। জনস্বার্থে ড্রেনের প্রয়োজনীয়তা আমি বুঝি। তবে আমার বসতঘরের একটি অংশ ড্রেনের নির্ধারিত জায়গার মধ্যে পড়েছে। হঠাৎ করে ঘর ভেঙে দিলে আমার পরিবার নিয়ে চরম সমস্যায় পড়তে হবে। তাই আমি প্রশাসনের কাছে দেড় মাস সময় চেয়েছি।”

 

তিনি আরও বলেন, “যে অংশটুকু নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেই অংশের ড্রেনের কাজ আমি প্রয়োজনে নিজ খরচে ও নিজ দায়িত্বে সম্পন্ন করে দেওয়ার প্রস্তাব দিয়েছি। তারপরও আমাদেরকে বাধাদানকারী হিসেবে উপস্থাপন করা দুঃখজনক।”

তিনি আরও বলেন, আমার বাবা স্থানীয় সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রধানের কাছেও বিষয়টি সমাধান করার জন্য গিয়েছেন বরং তিনি তা সমাধান করেননি। তিনি আরও আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

 

আফ্রিকা প্রবাসী মমিন মিয়ার চাচা লতিফ প্রধান বলেন, “আমাদের পরিবারকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা উন্নয়নকাজের বিপক্ষে নই। বরং এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করেই বিষয়টি সমাধানের জন্য সময় চেয়েছি। কিছু ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।”

 

স্থানীয় বাসিন্দা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন বলেন, বাড়ির মালিক বাচ্চু মিয়া সময় চাইছে তিনি ড্রেনের জন্য জায়গা চাইছে জনস্বার্থে জায়াগ দিবে। তবে এভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করা উচিত হয়নি। আমরা চাই অপপ্রচার না হোক, এলাকার মানুষের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা অবশ্যই ড্রেনের জন্য জায়াগ দিব।”

 

এসব বিষয়ে ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কারো বিপক্ষের নয়। গ্রামের জনগণ যা ভালো মনে করেন আমি সেটার পক্ষেই আছি।

 

এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাড়ির মালিক ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মিয়া প্রধান, স্থানীয় সম্মানিত ব্যক্তি গিয়াসউদ্দিন ও আক্তার হোসেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT