ঢাকা (সন্ধ্যা ৭:৩৯) রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াার ঘোষণা দিলেন আইরিন সরকার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার বিকেল ০৫:৪০, ৩ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা-জল্পনা। এরই মধ্যে সংরক্ষিত নারী ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দাউদকান্দি পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দাউদকান্দি পৌর মহিলা দলের সভানেত্রী আইরিন সরকার। তিনি দাউদকান্দি পৌরসভায় বিএনপির দুর্দিনের সহচর।আজোবধি অনেক চড়াই উৎরাই পেরিয়ে বুকে জাতীয়তাবাদের পতাকার আঁচল ধরে আছেন।

স্থানীয়ভাবে তিনি একজন সমাজসেবী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করায় এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

তার প্রার্থী হওয়ার ঘোষণায় কর্মী-সমর্থকদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।

এ বিষয়ে আইরিন সরকার বলেন,

“আমি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছি। দাউদকান্দির মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মানুষের পাশে থেকে আরও বড় পরিসরে কাজ করার জন্য। নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন,

“আমি বিশ্বাস করি, জনগণই আমার আসল শক্তি। তাদের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই তার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তিনি কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT