ঢাকা (রাত ১০:৫৩) বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাবদাহে ঠাণ্ডা স্বস্তি—ঘরেই বানান সহজ কলার আইসক্রিম

কলার আইসক্রিম।

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার রাত ০৮:২৪, ২২ এপ্রিল, ২০২৬

বৈশাখের বৃষ্টি না এসে যখন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, তখন একটু স্বস্তি পেতে ঘরেই তৈরি করতে পারেন মজাদার কলার আইসক্রিম। অল্প উপকরণে সহজেই বানানো এই ডেজার্ট যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও। পরিবারের ছোট-বড় সবাই নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এটি।

 

ঘরে বসেই মাত্র ১-২টি প্রধান উপাদান ব্যবহার করে ব্লেন্ডারে তৈরি করা যায় ‘নাইস ক্রিম’। পাকা কলা ছোট টুকরো করে কয়েক ঘণ্টা ডিপ ফ্রিজে জমিয়ে নিয়ে পরে ব্লেন্ড করলেই পাওয়া যাবে ক্রিমি টেক্সচারের সুগার-ফ্রি আইসক্রিম।

 

উপকরণ

বড় সাইজের পাকা কলা ৫-৬টি, মিল্ক পাউডার ১/২ কাপ বা গরুর দুধ ১ কাপ, চিনি ২ চামচ এবং ভ্যানিলা এসেন্স (স্বাদমতো)।

 

প্রণালি

প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটি এয়ারটাইট বক্স বা ট্রেতে রেখে ৪-৬ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে জমিয়ে নিন। এরপর জমাট কলার টুকরো ব্লেন্ডারে দিয়ে ক্রিমি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। প্রয়োজন হলে ১-২ চামচ দুধ বা ক্রিম যোগ করতে পারেন।

 

গরুর দুধ ব্যবহার করলে আগে দুধের সঙ্গে চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। আর গুঁড়ো দুধ ব্যবহার করলে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই।

 

এরপর ব্লেন্ড করা কলার সঙ্গে দুধ বা গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন মসৃণ হয় এবং কোনো দানা না থাকে, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে গুঁড়ো দুধের ক্ষেত্রে অল্প পানি ব্যবহার করা যেতে পারে।

 

সবশেষে মিশ্রণটি একটি ঢাকনাওয়ালা পাত্রে ঢেলে ৪-৫ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। জমে গেলে বের করে পরিবেশন করুন ঠাণ্ডা, ঘরে তৈরি সুস্বাদু কলার আইসক্রিম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT