ঢাকা (সন্ধ্যা ৭:১৮) বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

তীব্র গরমে বাড়ছে নানা রোগের ঝুঁকি, সুস্থ থাকতে কী করবেন

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বিকেল ০৫:৩০, ২০ এপ্রিল, ২০২৬

গ্রীষ্মের তীব্র দাবদাহে সুস্থ থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত গরমে ঘাম, ক্লান্তি, ত্বকে র্যাশসহ নানা শারীরিক সমস্যায় নাজেহাল হচ্ছেন অনেকেই। তাপপ্রবাহের সময়ে সামান্য অসতর্কতাও বড় ধরনের অসুস্থতার কারণ হতে পারে।

 

এই মৌসুমে কিছু রোগের প্রকোপ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এসব রোগ এবং সেগুলো থেকে বাঁচার উপায় নিচে তুলে ধরা হলো—

 

হিট স্ট্রোক

গরমে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমস্যা হিট স্ট্রোক। এতে মাথাব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাব এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর হলে মৃত্যুও হতে পারে। এ থেকে বাঁচতে বেশি করে পানি পান করতে হবে এবং শরীর ঠান্ডা রাখতে হবে। আক্রান্ত হলে দ্রুত ঠান্ডা পানির ঝাপটা দেওয়া জরুরি।

 

ফুড পয়জনিং

উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় জীবাণু দ্রুত ছড়ায়, ফলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে রাস্তার খাবার ও অপরিষ্কার পানি এ সমস্যার প্রধান কারণ। এতে ডায়রিয়া, বমি ও পেটব্যথা দেখা দেয়। তাই পরিষ্কার ও নিরাপদ খাবার খাওয়া এবং বিশুদ্ধ পানি পান করা জরুরি।

 

ডিহাইড্রেশন

গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হতে পারে। এতে ক্লান্তি, মাথা ঘোরা, পেশিতে খিঁচুনি দেখা দেয়। এ সমস্যা এড়াতে পর্যাপ্ত পানি, লবণ-চিনি মিশ্রিত পানি, লেবুর শরবত ও তরল খাবার গ্রহণ করা উচিত।

 

টাইফয়েড

দূষিত পানি পান করলে টাইফয়েডের ঝুঁকি থাকে। এতে জ্বর, দুর্বলতা, পেটব্যথা ও ক্ষুধামন্দা দেখা দেয়। তাই পানি ফুটিয়ে পান করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

হাম ও মাম্পস

গ্রীষ্মে শিশুদের মধ্যে হাম ও মাম্পসের প্রকোপ দেখা যায়। এসব ভাইরাসজনিত রোগে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং ত্বকে র্যাশ হতে পারে।

 

যেভাবে এড়াবেন গ্রীষ্মকালীন রোগ

 

  • ঢিলেঢালা সুতির ও হালকা রঙের পোশাক পরুন
  • বাইরে গেলে ছাতা, টুপি ও পানির বোতল সঙ্গে রাখুন
  • প্রচুর পানি ও ডাবের পানি পান করুন
  • রাস্তার খাবার ও খোলা পানীয় এড়িয়ে চলুন
  • খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিন
  • তরমুজ, শসা, লাউ, ঝিঙের মতো পানি সমৃদ্ধ খাবার খান
  • চা, কফি, অতিরিক্ত চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলুন
  • হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন
  • দিনে অন্তত দুইবার গোসল করে শরীর ঠান্ডা রাখুন

 

সচেতনতা ও কিছু সহজ অভ্যাস মেনে চললেই গরমের এই সময়টায় সুস্থ থাকা সম্ভব।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT