ঢাকা (সন্ধ্যা ৬:১৭) সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দেশজুড়ে শুরু হামের টিকাদান, লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বিকেল ০৫:১৪, ২০ এপ্রিল, ২০২৬

সারা দেশে হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

জানা গেছে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ধাপ চলবে ১২ মে পর্যন্ত।

 

প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কর্মসূচি পরিচালিত হবে, তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ থাকবে।

 

উল্লেখ্য, প্রথম ধাপে ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT