ঢাকা (রাত ৯:৫৬) সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পিয়ার হোসেনের প্রার্থীতা ঘোষণা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার সন্ধ্যা ০৭:৩৫, ২০ এপ্রিল, ২০২৬

৬নং ওয়ার্ডে (দোনারচর–সবজিকান্দি) এলাকায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী পিয়ার হোসেন। স্থানীয়ভাবে পরিচিত এ ব্যবসায়ী ইতোমধ্যেই তার প্রার্থীতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন।

পিয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। এবার জনপ্রতিনিধি হিসেবে সরাসরি জনগণের সেবা করার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেব। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই।”

স্থানীয়রা মনে করছেন, তার প্রার্থীতা নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT