ঢাকা (সন্ধ্যা ৭:৫৩) মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার সকাল ০৮:৪৬, ১৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) ভোররাত আনুমানিক সোয়া তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকার পাশে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়ে যান।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে। অফিসার ইনচার্জ (ওসি) হাইওয়ে জানিয়েছেন,

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT