ঢাকা (রাত ১১:০৪) সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার রাত ০৮:৩২, ২৩ মার্চ, ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি কেন্দ্র কমিটি গঠনে নতুন নির্দেশনা জারি

রুটিন অনুযায়ী, ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্রসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও গত বছর ও চলতি বছরে সেই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে।

 

সম্পূর্ণ রুটিন দেখতে এখানে ক্লিক করুন




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT