ঢাকা (বিকাল ৫:৫৩) শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সিআইপি মো. জাকির হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শুক্রবার দুপুর ০২:৪৯, ২০ মার্চ, ২০২৬

দাউদকান্দির মানুষের জীবনে ঈদের আনন্দ মানেই এক অনাবিল উৎসব, সম্প্রীতি আর ভালোবাসার মিলনমেলা। সেই আনন্দঘন মুহূর্তে দাউদকান্দিবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গৌরীপুরের কৃতি সন্তান ও দুবাইপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মো. জাকির হোসেন।

প্রবাসে থেকেও নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসা সবসময়ই অটুট। দাউদকান্দির মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার আশা ব্যক্ত করেন। ঈদকে ঘিরে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তুলে ধরেন শৈশবের সেই নির্মল আনন্দ, পরিবার-পরিজন ও এলাকাবাসীর সঙ্গে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ যেন সকল ভেদাভেদ ভুলিয়ে দিয়ে মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। দাউদকান্দির সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে তিনি সবাইকে জানান—ঈদ মোবারক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT