ঢাকা (রাত ৮:৩৯) শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দির চেঙ্গাকান্দিতে বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার বিকেল ০৫:১৪, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বাধার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩ শতক জায়গার ওপর খরিদসূত্রে মালিকানা দাবি করে আমান মিয়া একটি পাকা বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন। এ সময় স্থানীয় আবু সুফিয়ান নামের এক ব্যক্তি কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী আমান মিয়া জানান, “প্রায় পাঁচ-ছয় বছর আগে আমি জায়গাটি ক্রয় করি। আর্থিক অসচ্ছলতার কারণে এতদিন বাড়ি নির্মাণ করতে পারিনি। এখন কাজ শুরু করলে স্থানীয় আবু সুফিয়ান আমার নির্মাণকাজ বন্ধ করে দেন। এতে আমি অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই, যেন দ্রুত কাজ শেষ করতে পারি।”

আমান মিয়ার স্ত্রীও একই অভিযোগ করে বলেন, তারা নিজেদের বৈধ সম্পত্তিতে ঘর তুলতে চাইলেও অযথা বাধার সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাওলানা শাহআলম বলেন, “দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে বলে শুনেছি। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজন হলে প্রশাসনের সহায়তা নেওয়া হবে।”

অভিযুক্ত আবু সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ওই জমি নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখা উচিত।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন


No short URL available.
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT