ঢাকা (রাত ২:৪৬) বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দাউদকান্দিতে ইয়াবা টেবলেটসহ নারী মাদককারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার রাত ১১:২৯, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে এক নারী মাদককারবারীকে ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহাগী(২৮) নামে এক মাদককারআারীকে গ্রেপ্তার করেছে। এসময় বিক্রির উদ্দেশ্যে তার সঙ্গে থাকা ৪৯০ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়েছে। ধৃত সোহাগী আক্তার সাহাপাড়া এলাকার আয়নাল হকের ভারাটিয়া আরিফ হোসেনের স্ত্রী।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” ধৃত আসামির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, ” ইয়াবা টেবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ বিকালে সোহাগী নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ধৃত আসামিকে বুধবার সকালে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT