ঢাকা (দুপুর ১২:৪২) সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় মাদক ব্যবসায়ী বাবা-মেয়ে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

সজিব মিয়া, মেঘনা উপজেলা (কুমিল্লা) সজিব মিয়া, মেঘনা উপজেলা (কুমিল্লা) Clock সোমবার সকাল ০৯:৪০, ২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় গাঁজা ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাঁদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে আখতারুজ্জামান (৫০) ও তাঁর মেয়ে সোনালী আক্তার (২০) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আখতারুজ্জামান ও তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া বাবা–মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT