ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার দুপুর ০২:১৪, ৬ অক্টোবর, ২০২৩

নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার(

৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

আলোচনা সভায় ইউপি সচিব, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মো. জামান,বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী,পরিদর্শক,ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী,ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT