ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০৩:২৪, ১৭ জুলাই, ২০২২

বন্যার কারণে স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টম্বর থেকে শুরু হবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। রোববার (১৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু  সিলেট ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা শুরু হলে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বন্যার কারণে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের যত পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশ কিছুসংখ্যক বাড়তি বই রয়েছে। সেগুলোই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বই যাচ্ছে সুনামগঞ্জে। আর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বই দেওয়া হচ্ছে সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT