ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার সন্ধ্যা ০৭:৫৭, ৪ জুলাই, ২০২২

ভোলার বোরহানউদ্দিনে একটি দোকানের দ্বিতীয় তলায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে, মো. সলেমান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছেন।

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সলেমান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সকাল থেকে সলেমানসহ আরও চার শ্রমিক ফকিরহাট বাজারের একটি দোকানের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত পা পিছলে সলেমান ছাদ থেকে নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) শাহীন ফকির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT