ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় দেবরের লাঠির আঘাতে প্রাণ গেলো ভাবির

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার রাত ০৮:১৪, ৭ জুন, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার ইটাকুড়ি নামক এলাকায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে লেবু মিয়া নামের দেবরের লাঠির আঘাতে, ভাবি নাদিরা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় লেবু মিয়ার স্ত্রী ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের ইটাকুড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাদিরা বেগম ওই গ্রামের নাদের হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, লেবু মিয়া ও তার ভাবি নাদিরা বেগমের পাশাপাশি বসতঘর রয়েছে। এই ঘরের পানি নিষ্কাশন নিয়ে উভয়ের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এসময় দেবর লেবু মিয়ার লাঠির আঘাতে নাদিরা বেগম আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিরা বেগমকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে নাদিরা বেগমের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT