ঢাকা (দুপুর ১২:০৩) বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

হদিস নেই ডা. মুরাদের

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০২:৩৩, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ডা. মুরাদ হাসানকে খুঁজে পাচ্ছে না পুলিশ। বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় আসা সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত আলোচনায় আসেন স্ত্রীকে নির্যাতন ও হত্যার হুমকির মাধ্যমে। ওই অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী ডা. জাহানারা এহসান। এর পর থেকেই পুলিশ ডা. মুরাদকে খুঁজে পাচ্ছে না।

গত ৬ জানুয়ারি ধানমন্ডি থানায় ডা. মুরাদের বিরুদ্ধে জিডি করা হয়। ওইদিনই তিনি বাসা থেকে বের হয়ে যান, এরপর আর ফেরেননি। পুলিশ একাধিকবার বাসায় গিয়ে খোঁজ নিয়েছে, তার মোবাইল নম্বরে কল করেছে, এসএমএস করেছে, কিন্তু তার নাগাল পাওয়া যায়নি। এদিকে, তার সঙ্গে কথা বলতে না পারায় জিডির প্রতিবেদনও দেয়া সম্ভব হচ্ছে না।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, স্ত্রীর জিডির পর পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন আদালত। যেহেতু বিষয়টি পারিবারিক এবং ব্যক্তিগত, তাই ডা. মুরাদের সঙ্গে কথা বলে তদন্ত শেষ করতে চায় পুলিশ। কিন্তু গত আড়াই মাস অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাচ্ছে না পুলিশ।

ডা. জাহানারা এহসান জিডিতে লিখেছেন, তিনি (মুরাদ হাসান) সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে আমাকে ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। এমনকি দিচ্ছেন হত্যার হুমকিও। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি আনুমানিক পৌনে ৩টার দিকে পূর্বের মতো তিনি আমাকে ও আমার সন্তানদের গালিগালাজ করেন। এক পর্যায়ে মারধর করার জন্য উদ্যত হলে ৯৯৯ নম্বরে কল দেই আমি। অভিযোগ পেয়ে বাসার ঠিকানায় পৌঁছায় ধানমন্ডি থানা পুলিশ। এ সময় বিবাদী (আমার স্বামী) বাসা থেকে বের হয়ে যান। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমি। আশঙ্কা করছি, যে কোনো সময় আমার ও আমার সন্তানদের ক্ষতিসাধন করতে পারেন বিবাদী।

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও “বিসমিল্লাহির রহমানির রহিম” না রাখা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডা. মুরাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্পর্কে ন্যাক্কারজনক মন্তব্য করেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT