ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ১ শিশু নিহত 

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock রবিবার রাত ০১:১৮, ১৬ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ বছরের ১ শিশু নিহত।

শনিবার ১৫ জানুয়ারী বিকেল আনুমানিক ৩.৪৫ মিনিটের সময় উপজেলার উপেন্দ্র সরোবর (দীঘি) সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

ধুবড়িয়া থেকে নাগরপুরগামী সিএনজির সাথে বিপরীত দিকে যাওয়া একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, এলাসিনের আব্বাস আলীর ৬ বছরের মেয়ে ঝর্না আক্তার (৬) ঘটনা স্থলে প্রাণ হারায় বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে নিহতের পরিবার থেকে নাগরপুর থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT