ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবচরে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ০৯:২০, ১৫ নভেম্বর, ২০২১

মাদারীপুরের শিবচরে পাঁচ্চর ইউনিয়নে আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ৩-৩০ মিনিটে দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ তাইজুল মোল্লা (২৯),পিতা, হাজি কুদ্দুস মোল্লা, খলিল মোল্লা(২৬),পিতা জয়নদ্দিন শেখ, এনামুল (২৫),পিতা, শাহাবুদ্দিন শেখ, ইয়াছিন শেখ (২৫) পিতা আজাহার শেখ- সাং।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কয়েকজন যুবক এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT