ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় যুবকের আত্মহত্যা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা। আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা। Clock মঙ্গলবার বিকেল ০৫:২৭, ৯ নভেম্বর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে। ওই যুবক উপজেলার ছাটযোগীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মধুর পুত্র আব্দুল হান্নান (২৯)।

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বড় ভাই মান্নান এর পাওনাদাররা ওই যুবকের বাড়ীতে আসে। তাদের দেনা পাওনা নিয়ে কথা হয়। এ নিয়ে বাড়ীর লোকজনের সাথে মনোমালিন্য হয় আব্দুল হান্নানের। ওই রাতে সবার সাথে অভিমান করে হান্নান বিষপান করে।

পরে ভোরবেলায় তার ভাবি আফরুজা ঘরে গিয়ে ডাক দেয়। কোন সারা না পেয়ে তার ভাবি চিৎকার করতে থাকে। আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় সাঘাটা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাঘাটা থানার এসআই রাজু মিয়া জানান, প্রাথমিক ভাবে বিষ খাওয়ার আলামত পাওয়া গেছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT