ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার রাত ০২:০৬, ২৪ অক্টোবর, ২০২১

গাইবান্ধার সাঘাটায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মেয়াদউর্ত্তীণ পূর্বের কমিটি ভেঙ্গে মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও শহিদুল ইসলাম বাদলকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার গাইবান্ধা জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়করা হলেন উজ্জল সরকার, আব্দুর রাজ্জাক, আসাদুল, রেজানুল পারভেজ, মোজাম্মেল হক, ফরিদুল ইসলাম, তাজুল ইসলাম,আনোয়ার হোসেন রিপন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম লিডার আসফ কবির চৌধুরীকে নতুন কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT