ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় ডেপুটি স্পিকারের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock সোমবার বিকেল ০৫:৩৩, ৩০ আগস্ট, ২০২১

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি’র সুস্থ্যতা কামনায় জাতীয় শ্রমিক লীগ ও বোনারপাড়া রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে সোমবার জাতীয় শ্রমিক লীগ অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হায়দার আলী, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, বিআরডিবি’র চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ বাপি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাষ্টার খলিলুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগ দপ্তর সম্পাদক শাহ সুজাউল দৌলা, বিশিষ্ট ঠিকাদার আব্দুল আজিজ, বোনারপাড়া রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজির হোসেন, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান , হামিদুল ইসলাম , মতিয়ার রহমান , ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রশিদ প্রমূখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT