ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock সোমবার রাত ১০:৫০, ২৩ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের জেলে সাজিদ নূর(৩০) ও একই গ্রামের ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া(১৬) বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার কাইলানী হাওরে মাছ শিকার করতে গিয়ে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাইলানী হাওরে সোমবার বেলা আড়াইটার দিকে দুগনই গ্রামের পেছনে কাইলানী হাওরে চাঁই পেতে মাছ শিকার করতে যান জেলে সাজিদনূর (৩০) ও তার চাচাতো ভাই রাকিব মিয়া (১৬)। ওইদিন বেলা তিনটার দিকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ওই দুজন জেলে বজ্রপাতের বিকট শব্দে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা ওই হাওরে জাল ফেলে ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই দুজন জেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলার চামরদানী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওয়াসিল আহমেদ বজ্রপাতে ওই দুজন জেলের মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।

ইউএনও মো.মুনতাসির হাসান বলেন, নিহত ওই দুজন মৎস্যজীবির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT