ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০৮:১৯, ১৯ জুন, ২০২১

ভোলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নুরে আলম (৩৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলার বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং লক্ষীপুরে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইন চার্জ উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান,শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এনজিও কর্মী মোঃ নুরে আলম মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোঃ নুরে আলমের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT