ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শনিবার সন্ধ্যা ০৭:১৩, ২২ মে, ২০২১

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে বৃদ্ধা সালেহা বেগমকে (৭৬) পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার রাত ১টার দিকে বৃদ্ধার নিজ বাড়ির বারান্দার একটি রুমে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।

জানা গেছে, সালেহা বেগম শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে সালেহাকে পুড়িয়ে হত্যা করে। প্রায় ৮ মাস আগে বৃদ্ধার ছেলে আরিফকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT