ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজ গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার বিকেল ০৫:৩৯, ৯ মে, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় ১৫০ পিস ইয়াবাসহ মোঃ সবুজ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ মে) সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সবুজ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার মোঃ জয়নাল আবদীনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ নাফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ সবুজ নামের এক ব্যক্তিকে ১৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT