ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত টাপেন্টা ট্যাবলেটসহ আটক-২

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৩, ৮ এপ্রিল, ২০২১

নওগাঁর সাপাহারে নেশা দ্রব্য হিসেবে ব্যবহৃত টাপেন্টা ট্যাবলেট সহ গোলাম সারোয়ার (২২) ও শরিফুল ইসলাম (৩০) নামে দু’জন মাদক ব্যাসায়ীকে আটক করেছে সাপাহার থানা পুলিশ। আটককৃত গোলাম সারোয়ার উপজেলার আদাতলা গ্রামের আঃ হান্নানের ছেলে ও শরিফুল ইসলাম একই গ্রামের মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মানিকুড়া এলাকায় ওই দুই মাদক ব্যাবসায়ী নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত টাপেন্টা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেনের নের্তৃত্বে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় গোলাম সারোয়ারের নিকট ৭০ পিস ও শরিফুল ইসলামের কাছে ৫০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেন থানা পুলিশ।

পরেরদিন বৃহষ্পতিবারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৪২(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। সাপাহার থানার মামলা নং-০৫-৭/৪/২০২১




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT