ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৭, ২০ নভেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বডিফিটিং অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটককালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার তার টিম সহ আজ ২০/১১/১৮ তারিখ চলমান বিশেষ অভিযানে গোড়ল এলাকা হতে অভিনব কায়দায় রাখা (বডি ফিটিং অবস্থায় ) ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী শাহীন (২৬), পিতা-ছইমুদ্দিন, গ্রাম গোড়ল চাকলারহাট, থানা কালীগঞ্জ,কে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে চাকলারহাট হলমোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ধ্রুত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।তিনি আরো জানান,আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনএ মামলা দায়ের করা হয়েছে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT