ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ১২০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার ১২:৫০, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ভোলা সদর উপজেলায় ১২০ পিছ ইয়াবাসহ মো. লিটন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(৭ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.লিটন ভোলা সদর থানার ধনিয়া ১ নং ওয়ার্ড,পশ্চিম ইলিশা ৮নং ওয়ার্ড মো. আঃ মুনাফের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ(ওসি) মো. এনায়েত হোসেন জানান,রোবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই)(নিঃ) মো.কবির হোসেন, এএসআই মো. গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে, সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. লিটন নামে এক যুবককে ১২০ পি্ছ ইয়াবাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT