ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রেল স্টেশনের পাশ থেকে মৃত নবজাতকের লাশ উদ্ধার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার বিকেল ০৫:১৪, ৬ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেল স্টেশনের আউটার সিগনালের অদূরে (৩৩৮/৭৮ কিলোঃ) পিলারের কাছ থেকে মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকাল সাড়ে পাঁচটায় নবজাতকের লাশ উদ্ধার করেছে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

উপজেলার মইলাকান্দা দক্ষিন পাড়া গ্রামের রেললাইনের পাশ থেকে গেঞ্জিতে মোড়ানো পলিথিনের ভিতর ভরা শিশুটিকে মৃত স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শী মইলাকান্দা গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে জুয়েল রানা জানান, বিকালে তারা মইলাকান্দা দক্ষিন পাড়া গ্রামের হিরুর দোকানে সামনেই ছিল। এ সময় জারিয়াগামী ২৭৬ ডাউন চলন্ত লোকাল ট্রেন থেকে একটি পুটলা ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন গেঞ্জিতে মোড়ানো শিশুটিকে পরে থাকতে দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের নারী-পুরুষ শিশুটিকে দেখতে ভিড় জমায়।

খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে থানা পুলিশ ও গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের মাথা থেথলানো ছিল। ধারনা করা হচ্ছে ট্রেন থেকে ফেলে দেওয়ার কারণে মাথায় আঘাত পেয়ে থাকতে পারে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT