ঢাকা (বিকাল ৫:২১) বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২২, ৪ ডিসেম্বর, ২০২০

ভোলায় ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৪) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার পল্লীবিদ্যূৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান,দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মিরন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরো দু’জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT