ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুর থানা পুলিশের অভিযানে জুয়ারীসহ আটক ১৩ জন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার দুপুর ০৩:৪৪, ২৮ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২৭ নভেম্বর (শুক্রবার) রাতে অভিযান চালিয়ে ১২ জুয়ারী ও ১জন ওয়ারেন্টভূক্ত আসামী সহ মোট ১৩ জনকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, মোস্তাক আহাম্মেদ, রফিজ উদ্দিন ও তোফায়েল হোসেনসহ এক দল পুলিশ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আরব আলীর ছেলে মোঃ আঃ সাত্তার (৩৫), মৃত আফিজ উদ্দিনের ছেলে মোঃ সুরুজ আলী (৪৮), মৃত হাসন আলী মুন্সির ছেলে মোঃ আঃ মুন্নাফ (৫৫), মৃত আঃ আলীর ছেলে আঃ মোতালেব (৫০), সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে মোঃ রফিক মিয়া (৪০) ও তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোঃ মতিউর রহমান (৩৫) কে আটক করে।

পরে পুলিশের ওই প্রতিনিধি দল মাওহা ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলা থেকে বীর আহাম্মদপুর গ্রামের আঃ কদ্দুছের ছেলে বাবুল মিয়া (৫০), মোঃ কালা মিয়ার ছেলে মোঃ রুবেল (২৫), আঃ মোতালিবের ছেলে মোঃ আলী উছমান (২২), মৃত আঃ হামিদের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫০), মৃত আমীর আলীর ছেলে মোঃ এয়াকুব আলীর (৬০) ও ভূটিয়ারকোনা গ্রামের মৃত হিরা লালের ছেলে শ্রী সুবলকে (৪২) আটক করে। একই সময় গৌরীপুর ইউনিয়নের হাটশিরা গ্রামের ওয়ারেন্টভূক্ত আসামী আব্বাস আলীর ছেলে আঃ রশিদকে আটক করে।

২৮ নভেম্বর (শনিবার) সকালে আটককৃত সবাইকে জুয়া আইনে ময়মনসিংহ কোর্টে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT