ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে ৩ লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock বুধবার সন্ধ্যা ০৭:০২, ১৮ নভেম্বর, ২০২০

নওগাঁর সাপাহার উপজেলার গোয়াল ইউনিয়নের ভিকনা গ্রামের দুইটি পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরি গেছে। উপজেলার গোয়ালা ইউনিয়নের ভিকনা গ্রামের দুইটি পুকুর থেকে দিবাগত রাতে ওই মাছ চুরির ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল হামিদ একই উপজেলার গোয়ালা ইউনিয়নের ভিকনা গ্রামে দুইটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করেন প্রতি রাতে আব্দুল হামিদ ও তার ছেলে আনিসুর ও তার জামাই খাইরুল ইসলাম পুকুর দুটি পাহারা দেওয়ার জন্য রাতে সেখানে রাত্রীযাপন করে ।

১৭ নভেম্বর রাত প্রায় ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ১০-১৫ জনের একদল দুর্বৃত্তরা জাল নিয়ে পুকুওে নেমে প্রায় ৫০ মন মাছ যার আনুমানিক ম্যূল্য ৩ লক্ষ টাকা লুট করেনিয়ে যায় এবং দুর্বৃত্তরা পুকুর মালিক, তার ছেলে ও জামাইকে গাছের সাথে বেধে বেধড়ক পিঁটুনী দেয় দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পুকুরের মালিক আব্দুল হামিদ জানান, সেদিন রাতে আমাদের বেধে রেখে মারপিট করে দুর্বৃত্তের দল মিনি ট্রাক নিয়ে আমার পুকুরের প্রায় ৫০ মন মাছ যার আনুমানিক ৩ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় আমি একটি অভিযোগ দায়ের করেছি। তিনি আরোও জানান, আমি বাড়ি, জায়গা, জমি, বিক্রি করে পুকুর লীজ নিয়ে মৎস্য চাষ শুরু করি। চুরি হওয়ায় বর্তমানে আমি নিঃস্ব। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার এর সাথে কথা হলে তিনি জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আসল ঘটনাটি কি সুষ্ঠ তদন্তের মাধ্যমে সেটি উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT