ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বগুড়া আদমদীঘিতে ইরামতি খালে ১ যুবকের ভাসমান লাশ উদ্ধার

মোঃ আতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃ আতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock বুধবার বেলা ১২:৩০, ২৮ অক্টোবর, ২০২০

বগুড়ার আদমদীঘিতে ইরামতি খালে সোহাগ আলী (২০) নামের এক মাদকাসক্ত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার নশরতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহাগ নরশতপুরের ধনতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, নিহত সোহাগ উপজেলার নশরতপুরের ইরামতি খালে মাছ ধরেন এবং একটি হাস খামার দেখাশুনা করেন। দূর্গাপূজা উপলক্ষে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ্যপান করে তার কাজে ফেরার সময় খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পরের দিন সকালে লাশটি ভাসতে দেখে স্থানিয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভাসমান লাশটি উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ছে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলো। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করে খালে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর মূল কারন জানা যাবে।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT