ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শুভ্র হত্যার খুনীদের ফাঁসির দাবিতে গৌরীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-মানববন্ধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০৮:০১, ২২ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর পৌর শহরে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

মিছিল শেষে কালিখলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, মোকাম্মেল হক তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওয়াজেদুল ইসলাম কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, গৌরীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT