ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মৌলভীবাজার শহরে পাঁচটি চেকপোস্টে বসানো হল থার্মাল স্কেনার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:২২, ১৬ এপ্রিল, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ পুলিশ সুপার ফারুক আহমেদ  পিপিএম (বার) বলেন, কাঁচা বাজারসহ, প্রতিটি থানায় আসা লোকজন ও শহরে ঢুকার ৫টি চেক পোস্টে বাহিরে থেকে আসা লোকদের থার্মাল স্কেনার মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা মেপে অতিরিক্ত ধরা পড়লে স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো হবে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দূপুরে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের পশ্চিমবাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে থার্মাল স্কেনার দিয়ে কাঁচা বাজারে বাজারে আসা লোকজনের শরীরের তাপমাত্রা মাপার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর, কাউন্সিলর জালাল আহমদ, টিআই (এডমিন) মোহাম্মদ উল্যাহ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। যাদের শরীরে একটু বেশী তাপমাত্রা মিলেছে তাদের বেশী করে পানি পান করা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার  জন্য বলা হয়।
বাজারে কেনাকাটায় আসা লোকজনদের শরীরের তাপমাত্রা মাপা হয়। যাদের শরীরে একটু বেশী তাপমাত্রা দেখা গেছে তাদের বেশী করে পানি পান করার পরামর্শ দেয়া হয়। মেয়র বলেন, এমপিসহ সকলের সাথে কথা বলে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে পশ্চিমবাজারের কাঁচা মালের বাজারটি রাস্তায় নিয়ে আসা হয়েছে, যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন বাজার করতে পারে।
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে কাঁচাবাজার ও ৫ টি চেক পোস্টে পুলিশ কর্তৃক থার্মাল স্কেনার মেশিনের সাহায্যে মানুষের শরীরে তাপমাত্রা মাপা শুরু হয়েছে। এ দিকে কাঁচাবাজারকে যানজটমুক্ত রাখতে রাস্তায় বাজার শুরু করা হয়েছে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন বাজার করতে পারে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT