ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

৬ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ও পিয়ার হোসেন

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শনিবার রাত ০৯:৩৭, ১৬ জানুয়ারী, ২০২১

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আর মাত্র একদিন বাকী। আজ শনিবার কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. সালাউদ্দিন মো. পিয়ার হোসেন।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।

কাউন্সিলর প্রার্থী মো.সালাউদ্দিন বলেন,” জনগণের ভোটে যদি আমি দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হতে পারি তাহলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রাখবো। সুন্দর সমাজ বিনির্মাণে সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই আমৃত্যু।

এদিকে ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী মো. পিয়ার হোসেন বলেন,” আমি এবার প্রথম নির্বাচন করছি।জনগণের রায় যদি আমার পক্ষে আসে তাহলে আমি কল্যাণে কাজ করে যাবো। আমার ইচ্ছে আছে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার যুবসমাজকে কর্মসংস্থান এর ব্যবস্থা করবো। এলাকা থেকে মাদক নির্মূলে বাল্য বিবাহরোধে কাজ করবো।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT